Friday, June 26, 2026

চতুর্থ দফার ভোটেও বাজিমাত, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগোলেন ঋষি

Date:

Share post:

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ঝুলিতে বাড়ালেন ভোটও। অর্থাৎ দলের মধ্যে ঋষির পক্ষে বাড়ছে সমর্থন।বরিস জনসনের আসনে বসার জন্য তাঁর নিজের দল কনজারভেটিভ পার্টিতেই প্রার্থী বাছাইয়ের ঝুলিতে বাড়ল আরও ভোট। চতুর্থ দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী সুনক। এদিনের ভোটপ্রক্রিয়ার পর প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে ছিটকে গেলেন আরেক জনপ্রতিনিধি কেমি বাডেনোচ।

আরও পড়ুন:মনোনয়ন পেশ করলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা

মঙ্গলবার সন্ধেয় পাওয়া রিপোর্ট অনুযায়ী, বরিস জনসনের মন্ত্রিসভার প্রাক্তন চ্যান্সেলর ঋষির ঝুলিতে এসেছে ১১৮টি ভোট। আগের দফায় তাঁর পকেটে ছিল ১১৫। তবে প্রধানমন্ত্রী পদের যোগ্যতম প্রার্থী হতে হলে প্রয়োজন দলের দুই তৃতীয়াংশের সমর্থন। অর্থাৎ ১২০টি ভোট। সেই ফিনিশিং লাইন থেকে সামান্য দূরে রয়েছেন ঋষি।

প্রতিযোগিতা থেকে সাংসদ কেমি বাডেনোচ বাদ পড়ার পর এখন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিন জন। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য চতুর্থ দফায় ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।তবে অনেকেরই আশঙ্কা, কেমি লড়াই থেকে ছিটকে যাওয়ায় তাঁর ভোট পাবেন ট্রাস। সে ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন।






Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...