Sunday, June 28, 2026

বুক চিতিয়ে বাংলার বাইরেও লড়বে তৃণমূল: মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

শুধু বাংলা নয়, বাংলার বাইরেও বুক চিতিয়ে লড়াই করবে তৃণমূল। একুশে জুলাইলের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ”লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূলই জিতবে। বাংলার বাইরেও বুক চিতিয়ে লড়াই করবে তৃণমূল। সেটা ত্রিপুরা (Tripura) হতে পারে, মেঘালয় (Meghalay) হতে পারে, গোয়া (Goa) হতে পারে।”

শহিদ স্মরণ সমাবেশে আক্রমণাত্মক ভঙ্গিতে অভিষেক বলেন, সারা দেশ মমতা বন্দোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আছে। তিনি নিজের দেশ জুড়ে প্রচার চালানোর কথা বলেন। ”আমি আপনাদের কথা দিচ্ছি, যেখানে প্রয়োজন হবে সেখানে আমি নিজে যাব। কিন্তু বিজেপিকে এক ছটাক জমিও ছাড়ব না।” গোটা ভারতে যতদিন না জোড়াফুলকে পৌঁছে দিতে পারছেন, ততদিন লড়াই চলবে- মন্তব্য অভিষেকের।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...