Sunday, June 28, 2026

NASA: মহাকাশে রংমিলান্তি! রামধনু রঙের গ্রহের ছবি প্রকাশ করে চমক দিল নাসা

Date:

Share post:

ছবি দেখে চমকে উঠতে হয়। যেন সব রং মিশে গেছে গোলকে। রামধনু রঙে উজ্জ্বল বামন গ্রহ প্লুটোর (Pluto Rainbow Image) এমনি মোহময়ী ছবি প্রকাশ করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)।

মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে নানা রকমের সন্ধান আর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে নাসা (NASA)। উপগ্রহ চিত্রে বিভিন্ন সময় এমন সব ছবি ধরা পড়ে, যা দেখে বিস্ময়ের ঘোর কাটে না। ফের এমনই এক ছবি প্রকাশ করেছে নাসা। যেখানে দেখা যাচ্ছে বামন গ্রহের চারপাশে যেন আবিরের রং মিশে তাকে উজ্জ্বল আকর্ষণীয় করে তুলেছে। শক্তিশালী টেলিস্কোপ (telescope)থেকে তোলা ছবিতে মহাকাশের (Space Beauty) অপরূপ সৌন্দর্য তুলে ধরে এবার বামন গ্রহ প্লুটোর রামধনু রং এর ছবি প্রকাশ করল নাসা, যাতে এক এক রংয়ে প্লুটোর আলাদা আলাদা ভূ-খণ্ডকে চিহ্নিত করা হয়েছে। বুধবার নাসার ওয়েবসাইট থেকে এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তবে সৌরমণ্ডলের একেবারে কিনারায় থাকা প্লুটোর গায়ে এমন রামধনু রংয়ের প্রলেপ কী ভাবে সম্ভব? সাধারণ মানুষের মনে ওঠা এই প্রশ্নেরও ব্যাখ্যা করেছে নাসা। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এটা আকস্মিকভাবে ঘটেনি। বরং তাদের কার্যপ্রণালীর অংশমাত্র। প্লুটোর গায়ে রংমিলান্তি ঘটেনি। বরং নিউ হরাইজন কর্মসূচির আওতায় বিজ্ঞানীরা রংয়ের প্রলেপ মাখিয়ে প্লুটোর সমস্ত অঞ্চলকে পৃথক ভাবে চিহ্নিত করেছেন। আসলে প্লুটোর ভূপৃষ্ঠ অত্যন্ত জটিল এবং বৈচিত্রময়।  এলোমেলো পর্বত, বিস্তৃত উপত্যকা, বড় বড় গর্ত , ভূমিখন্ড সবটাই রয়েছে সেখানে। রং এর মাধ্যমে সেগুলোকেই স্পষ্ট করার ভাবনা নাসার।

উল্লেখ্য আজ থেকে প্রায় বছর ১৬ আগে নিউ হরাইজন মহাকাশ কর্মসূচির সূচনা করে নাসা। তারই অংশ হিসেবে প্লুটো এবং তার উপগ্রহের চারিদিকে প্রদক্ষিণ করে ছবি তোলার জন্য নাসার মহাকাশযান নিযুক্ত করা হয়। ২০১৫ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত মহাশূন্যেই আছে সেই যান। সেখান থেকেই পাঠান ছবি প্রকাশ করে চমকে দিল নাসা।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...