Monday, February 2, 2026

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট, বাজিমাত মেয়েদের

Date:

Share post:

প্রকাশিত হল  সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট। পরীক্ষায় পাশের হার ৯৪.৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৯.০৪ শতাংশ। তবে গতবার করোনাভাইরাস পরিস্থিতিতে এক্সাটার্নাল পরীক্ষা হয়নি।

এ বছর সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ২১,০৯,২০৮ জন নথিভুক্ত হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন ২০,৯৩,৯৭৮। উত্তীর্ণ হয়েছেন ১৯,৭৬,৬৬৮ জন। ২০১৯ সালের তুলনায় পাশের হার বেড়েছে ৩.৩ শতাংশ। তবে পাশের হারের নিরিখে ছেলেদের টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর মেয়েদের পাশের হার ৯৫.২১ শতাংশ।ছেলেদের পাশের হার ৯৩.৮ শতাংশ।

আরও পড়ুন:সিবিএসই দ্বাদশ শ্রেণির সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কী করে দেখা যাবে সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট?

  •  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে যান।
  • ‘Results’ লিঙ্কে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
  • ‘Secondary School Examination (Class X) Results 2022 (Link 1) – Announced on 22nd July 2022’, ‘Secondary School Examination (Class X) Results 2022 (Link 3) – Announced on 22nd July 2022’ এবং ‘Secondary School Examination (Class X) Results 2022 (Link 3) – Announced on 22nd July 2022’ – এই তিনটি লিঙ্ক আছে।
  • লিঙ্কে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। ‘Secondary School Examination (Class X) 2022’-র নীচে রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ডের আইডি লিখে ‘Submit’ করুন।

কীভাবে Digilocker-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?

  • Digilocker-র অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-তে যেতে হবে। মোবাইল অ্যাপও ডাউনলোড করা যাবে।
  •  আধার কার্ডের মতো তথ্য দিতে হবে।
  •  হোমপেজে ‘Central Board of Secondary Education’ ফোল্ডার থাকবে। তাতে ক্লিক করতে হবে
  •  স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে। সেই পিডিএফ ডাউনলোড করে রেজাল্ট সংগ্রহ করা যাবে।









spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...