Saturday, June 27, 2026

কালীপুজো নিয়ে লেকচার সিরিজ, ফের বিতর্কে বিশ্বভারতী

Date:

Share post:

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে সম্প্রতি অনেকখানি নিচে নেমেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী(Viswabharati)। আর সেই বিতর্কের মাঝেই এবার বিশ্ববিদ্যালয়ে কালীপুজো(Kali puja) নিয়ে লেকচার সিরিজের আয়োজন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হল এই শিক্ষাপ্রতিষ্ঠানকে। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর(Supriyo Thakur)।

প্রতিবছরই লেকচার সিরিজের আয়োজন করে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ জুলাই হবে লেকচার সিরিজ। বিষয় থাকবে ‘কালীপুজোর ধারণা’। আর এই বিতর্ক সিরিজে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অধ্যাপক, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি থাকবেন শারদআত্মানন্দ মহারাজ। উল্লেখ্য, মূর্তি পুজোয় বিশ্বাসী নয় বিশ্বভারতী। এখানে পালিত হয় ব্রহ্ম ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয় তাঁর চেয়ারে পুষ্পার্পণ করে। তাহলে কেন কালী পুজোর ধারণা নিয়ে লেকচার সিরিজের আয়োজন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিকে সম্প্রতি কালী প্রসঙ্গে মন্তব্য করে রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে ব্যাপকভাবে সরব হয়েছে বঙ্গ বিজেপি। প্রতিবাদ স্বরূপ জুলাই মাসে কলকাতায় কালীপুজোর আয়োজন করেছে বিজেপি। এই পরিস্থিতির মাঝে কালীপুজো নিয়ে লেকচার সিরিজে রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি, এই ইস্যুতে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, “বিশ্বভারতীতে এই ধরণের আলোচনা প্রথম এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” গোটা বিষয়টার নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপি সরকারের কাছে ভাল সাজতে উপাচার্য এই ধরনের লেকচার সিরিজের আয়োজন করেছেন। যা বিশ্বভারতীর রীতি বিরুদ্ধ। এই বিষয়টি মেনে নিতে পারছেন না আবাসিকরাও।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...