Saturday, April 4, 2026

Entertainment : বোল্ড ফটোশ্যুট রণবীরের! নারী হলে কাজটা সহজ হত না, মন্তব্য মিমির

Date:

Share post:

বলিউডের (Bollywood) সুপারস্টার এবার স্পেশাল ফটোশ্যুট করে চমকে দিলেন সবাইকে। সম্প্রতি ভাইরাল হয়েছে রণবীরে সিং-এর (Ranveer Singh) কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে দেহে এক টুকরো সুতো পর্যন্ত নেই। সম্পূর্ণ অনাবৃত দেহে একটি ম্যাগাজিনের ফটোশ্যুট করেছেন তিনি। সদর্পে জানিয়েছেন সবার সামনে নগ্ন হতে তাঁর কোনও সমস্যা নেই। এরপরই টলিউড অভিনেত্রি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সামাজিক মাধ্যমে এই নিয়ে মন্তব্য করেন।

বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর সিং (Ranveer Singh)। খুব অল্প সময়ের মধ্যেই খ্যাতির শিরোনামে পৌঁছে গেছেন তিনি। সবথেকে চমক তাঁর জীবনযাত্রায়। তিনি এমন একজন তারকা, নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। সব সময় ভিন্ন কিছু করতে বিশ্বাসী রণবীর। তাঁর বোল্ড ছবি দেখে কার্যত দু’ভাগ হয়েছে নেটমাধ্যম। একদল যেমন অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে কিছু নেটিজেন আবার কটাক্ষ করেছেন তাঁকে। নেটিজেনরা যেমন নিজেদের মন্তব্য জানিয়েছেন রণবীরের বোল্ড ফটোশ্যুট (Bold Photoshoot) দেখে, প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় রণবীরের নগ্ন ছবি শেয়ার করে মিমি লিখেছেন, নেটমাধ্যমে সকলে এই ছবির প্রশংসা করছেন। এই পরিস্থিতি যদি একটু ভিন্ন হত এবং এটা যদি কোনও মহিলা করতেন তাহলেও একই ভাবে তার প্রশংসা করতেন? নাকি তাঁকে ‘খারাপ মেয়ে’ বলে বর্ণনা করা হত বা তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়ার বা মেরে ফেলার হুমকি দেওয়া হত?

রণবীর যে কাজটা করেছেন বলিউডের কোনও প্রথম সারির অভিনেতার এহেন সাহসিকতা সচরাচর চোখে পড়ে না। বরাবরই জীবনকে নিজের ছন্দে ও শর্তে বাঁচতে চেয়েছেন তিনি। তাঁর ফ্যানরা জানেন, এটাই ‘ব্র্যান্ড রণবীর’। এবারও তাই করেছেন তাঁদের প্রিয় তারকা। তবে নেট দুনিয়া আপাতত সরগরম রণবীরের বোল্ড ফটোশ্যুট নিয়ে।


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...