Friday, June 26, 2026

স্বাধীনতা দিবসের দু’দিন আগেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের ডাক মোদির

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অমৃত মহোৎসব পালিত হচ্ছে গোটা দেশে। আগামী মাসেই আসছে সেই অমৃতক্ষণ। ১৫ অগাস্ট দিনটিকে নজরে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার টুইট করে তিনি জানিয়ে দিলেন, ১৩ থেকে ১৫ আগস্ট সকলে যেন তাঁদের বাড়িতে দেশের জাতীয় পতাকা(National Flag) উত্তোলন করেন বা টাঙান।

এদিন টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “আজ, ২২ জুলাই তারিখটি আমাদের ইতিহাসে বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৪৭ সালে আজকের দিনে আমাদের জাতীয় পতাকাকে বেছে নেওয়া হয়েছিল। ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলের সঙ্গে শেয়ার করলাম। যার মধ্যে রয়েছে কমিটির সদস্যদের পরিচয় থেকে পণ্ডিত নেহরুর হাতে প্রথম বারের জন্য পতাকা উত্তোলনের মুহূর্তও।” এর পাশাপাশি তিনি আর লেখেন, “এই বছরটাকে আমরা চিহ্নিত করেছি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে। আসুন এই উপলক্ষে আমাদের বন্ধন আমরা আরও অটুট করে তুলি ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনের মধ্যে দিয়ে। ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে নিজেদেরে বাড়িতে তেরঙা উত্তোলন করুন কিংবা টাঙান। এর ফলে আমাদের সঙ্গে জাতীয় পতাকার যোগাযোগ আরও নিবিড় হবে।”


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...