Monday, April 6, 2026

প্রয়াত সাংবাদিক ও সঙ্গীতশিল্পী শর্মিষ্ঠা রায়, শোকের ছায়া শিল্পীমহলে

Date:

Share post:

না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সাংবাদিক এবং সঙ্গীতশিল্পী শর্মিষ্ঠা রায়। বৃহস্পতিবার দুপুরে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে আচমকাই তাঁর হৃদযন্ত্র থেমে যায়। এরপরই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: একুশের মঞ্চে মুড়ির বস্তা এখন মহার্ঘ্য! গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির প্রসাদ

গত ১২ জুলাই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। আইসিইউতে রেখে দশদিন ধরে চলে তাঁর চিকিৎসা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। গতকাল আচমকাই তাঁর হৃদযন্ত্র থেমে যায়। মাল্টি অর্গ্যান ফেলিওর ও সেপসিসের আক্রমণের বিরুদ্ধে ডাক্তারদের সমস্তরকম চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শৈশব থেকেই সঙ্গীতের অনুশীলন শুরু করেন শিল্পী শর্মিষ্ঠা রায়। মালবিকা কানন ও এটি কাননের কাছেও তালিম নেন তিনি।তারপর সঙ্গীত রিসার্চ আকাদেমিতে থেকে জ্ঞানপ্রকাশ ঘোষের সান্নিধ্যে আসেন তিনি। অন্যদিকে সুধীন দাশগুপ্তর কাছেও বাংলা গানের তালিম নেন। কৈশোর থেকেই আকাশবাণীর বিভিন্ন গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।পন্ডিত রবিশংকর, আলি আকবর, সলিল চৌধুরি, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীর স্নেহছায়া পেয়েছেন তিনি। পন্ডিত অজয় চক্রবর্তী তাঁর সতীর্থ ছিলেন।

গানের পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘকাল সত্যযুগ পত্রিকায় রিপোর্টিং ও মিউজিক ক্রিটিক ও সম্পাদকীয় বিভাগে কাজ করেন। দিল্লিতে ২৬ বছর থাকাকালীন বাংলাদেশের একটি পত্রিকার হয়ে কাজ করেন। সবশেষে দিল্লিতে আকাশবাণীর বাংলা বিভাগের নিউজ রিডার হয়ে কাজ করেন।









Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...