Friday, June 26, 2026

CBSE 12 Result: মেয়েদের জয়জয়কার,৯৯% পেলেন কলকাতার ২ ছাত্রী

Date:

Share post:

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ করল। এবারে পাশের হারের নিরিখে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। কলকাতার অন্যতম নামী স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছেন দুই ছাত্রী – জাহ্নবী এবং অভিয়া। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯ শতাংশ)।  অভিয়া রায় হিউম্যানিটিজ এবং জাহ্নবী সাউ বিজ্ঞান বিভাগের ছাত্রী।  দু’জনেই ৫০০-র মধ্যে ৪৯৫ নম্বর পেয়েছেন। তাঁরা দু’জনেই কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী।

আরও পড়ুন:প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট, পাশের হার ৯২.৭১ শতাংশ

মেধাতালিকা প্রকাশিত হয়ছে। যেখানে ৩৩ হাজার ৪৩২ জন ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এ বারে পরীক্ষায় পাশ করেছে মোট পরীক্ষার্থীদের ৯২.৭১ শতাংশ। পাশের শতাংশের হারেও ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। মেয়েদের পাশের হার যেখানে  ৯৪.৫৪ শতাংশ, সেখানে ছাত্রদের মধ্যে ৯১.২৫ শতাংশ পরীক্ষায় পাশ করেছে।

সিবিএসই-র ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন তাঁদের রেজাল্ট। কী ভাবে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবেন তার বিশদও জানানো হয়েছে সিবিএসই-র তরফেই। তারা জানিয়েছে, দু’টি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা।









Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...