Monday, April 6, 2026

সংবাদমাধ্যমে বসছে খাপ পঞ্চায়েত: তোপ দাগলেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি রামানা

Date:

Share post:

সংবাদমাধ্যমে খাপ পঞ্চায়েত বসছে। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার এই আচরণ গণতন্ত্রকে আরও পিছিয়ে দিচ্ছে। আলোচনায় সভায় ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এন ভি রামানা (N V Ramana)। শনিবার, রাঁচিতে ন্যাশনাল ইউনিভার্সিটি অব স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল আয়োজিত ‘জাস্টিস এসবি সিনহা মেমোরিয়াল লেকচার’ ‘লাইফ অফ এ জাজ’ শীর্ষক সম্মলনের উদ্বোধনী ভাষণ দেন তিনি। সেখানেই সোশ্যাল মিডিয়ার ও সংবাদ মাধ্যমের তীব্র সমালোচনা করেন প্রধান বিচারপতি। নেটিজেনদের একাংশকে পক্ষপাতদুষ্ট, অর্ধেক শিক্ষিত বলেও কটাক্ষ করেন তিনি।

সম্প্রতি বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন প্রাক্তন বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। এই ঘটনায় বিচারপতিদের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সমালোচনা করেন কয়েকজন। আগেও এই বিষয় নিয়ো তোপ দাগেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁর অভিযোগ, কেউ কেউ লাগাতার বিচারপতিদের বিরুদ্ধে কুৎসা-অপপ্রচার চালিয়ে যাচ্ছেন স্যোশাল মিডিয়ায়। বিচারপতিরা প্রতিক্রিয়া না দিলেও সেটা তাঁদের দুর্বলতা ভাববেন না।

বিচারপ্রক্রিয়ায় প্রভাব ফেলছে মিডিয়া ট্রায়ালও। বিচারপতি রামান বলেন, সংবাদমাধ্যমগুলি খাপ পঞ্চায়েত বসাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যে অনেক অভিজ্ঞ বিচারপতির পক্ষেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে। এরপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতির মন্তব্য, সংবাদমাধ্যম এবং স্যোশাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন আচরণ গণতন্ত্রকে আরও পিছিয়ে দিচ্ছে। এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন:উদ্বোধন হতে চলেছে হিন্দমোটরের রেলওয়ে কোচ ফ‍্যাক্টরির, উদ্বোধনের কথা মুখ্যমন্ত্রীর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...