Saturday, April 4, 2026

কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই: জানালেন অর্পিতা

Date:

Share post:

তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। রবিবার, স্বাস্থ্য পরীক্ষা করে বেরনোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা নগদ। সঙ্গে বিপুল পরিমাণ গয়না ও বিদেশী মুদ্রা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবিবার তাঁকে ফের নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে ঢোকার সময় তিনি বলেন, ”আইন আইনের পথে চলবে। আইনের উপর আমার পূর্ণ আস্থা আছে।”

শনিবার গ্রেফতার হওয়ার পর সিজিও কমপ্লেক্সে রাখা হয় অর্পিতাকে। সেখান থেকে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কোন পার্টির?’ জবাবে অর্পিতা বলেন, ”আমি কোনও পার্টির নই।” তবে, ওই বিপুল টাকা তাঁর কাছে কীভাবে এসেছে, সেই বিষয়ে কোনো উত্তর দেননি অর্পিতা। শনিবারই, তৃণমূলের তরফ থেকে জানানো হয়, অর্পিতার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এদিন একই কথা জানালেন অর্পিতাও। জোকা ইএসআই থেকে বেরিয়ে অর্পিতাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্কশাল আদালতে। সেখানে ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...