Sunday, June 28, 2026

পার্থকে SSKM-এ ভর্তি নিয়ে অসন্তুষ্ট ইডি, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Date:

Share post:

ইডির দাবি খারিজ করে শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। কোর্টের এই নির্দেশে ক্ষুব্ধ ইডি। শনিবার রাতেই নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানানোর বিষয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজই ইডির আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টেবলে খবর।

আরও পড়ুন:পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে৷ আদালত পার্থ চট্টোপাধ্যায়কে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়৷ তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী অসুস্থতা বোধ করায় তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ আদালতের কাছে পার্থকে এসএসকেএম নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। এতেই আপত্তি তোলে ইডি। তাদের দাবি SSKM নয়, পার্থকে ভর্তি করানো হোক কমান্ড হাসপাতালে। ইডি সূত্রের খবর, পার্থর অসুস্থতা নিয়ে সন্দেহ রয়েছে ইডির৷ তাই রাজ্যের কোনও হাসপাতালে বিশেষত এসএসকেএম ছাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার আবেদন জানায়৷ কিন্তু আদালত পার্থর আইনজীবীর দাবি মেনে নেয়। তারপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই মতো বিশেষ বেঞ্চ চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করে ইডি৷









Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...