Thursday, June 25, 2026

ফের স্বাস্থ্য পরীক্ষা অর্পিতার, আজই আদালতে তোলা হবে তাঁকে

Date:

Share post:

ইডি হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর শনিবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। এরপর শনিবার রাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের রবিবার অর্পিতাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই গাড়ি করে অর্পিতাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পরই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন:পার্থকে SSKM-এ ভর্তি নিয়ে অসন্তুষ্ট ইডি, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রসঙ্গত, ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। টালিগঞ্জে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা, দেড় কেজি সোনার গয়না এবং লক্ষাধিক ডলারের বেশি বিদেশি মুদ্রা ।এরপরই ইডি তাঁকেও গ্রেফতার করে।  তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন৷ ইডির আধিকারিকদের অনুমান, অর্পিতা কোনও নামজাদা অভিনেত্রী নয়৷ টুকটাক মডেলিং করেছেন৷ বাংলা, ওড়িয়া, মালায়লি ভাষায় কয়েকটি ছবি করেছেন৷ সেখান থেকে এত উপার্জন তাঁর পক্ষে অসম্ভব৷ তাই এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি৷

প্রসঙ্গত,অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া ‘গুপ্তধন’ ১৫টি টিনের ট্রাঙ্কে ভরে কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতরে৷ তারপরই অর্পিতাকে নিচে নিয়ে আসে ইডি৷ গাড়িতে ওঠার আগে অর্পিতা দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি৷ পুরোটাই বিজেপির চাল৷








Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...