Saturday, June 27, 2026

বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অর্পিতা, তারপরও কেন ঘরে এত টাকা?

Date:

Share post:

এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে কার্যত টাকার পাহার উদ্ধার করেছে ইডি। ‘এত টাকা কোথা থেকে এল’-এই প্রশ্নের উত্তর চেয়ে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তবে এই প্রথম ইডির মুখোমুখি নয়,সূত্রের খবর,  এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল। একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছিল অর্পিতার। ইডির ডাক পেয়ে দু’বার জেরার মুখেও পড়েছিলেন অর্পিতা।

আরও পড়ুন:কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই: জানালেন অর্পিতা

এসএসসি দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠতেই টালিগঞ্জের বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকার সঙ্গে দেড় কেজি সোনার গয়না ছাড়াও বিদেশি মুদ্রার হদিস পায় ইডি। এতেই প্রশ্ন উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র‍্যাডারে থাকার পরও, তাঁকে ডাকার পরও ঘরে কীভাবে এত টাকা রাখলেন অর্পিতা? তাঁর কাছে এত টাকা কোথা থেকে এলো, সেনিয়ে একাধিকবার প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। যদিও কোনও সদুত্তর মেলেনি বলে ইডি সূত্রের খবর।

শনিবার তাঁকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার পর রবিবার ফের একবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি কর্তারা। সেখানে পৌঁছতেই অর্পিতা সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘ আইন আইনের পথে চলবে, আইন ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রয়েছে।’ স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে কড়া নিরাপত্তায় অর্পিতাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ইডি সূত্রের খবর, অর্পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবেন।

এর আগে বিজনেস স্কুলের আর্থিক লেনদেনের দুর্নীতিতে কীভাবে জড়িয়েছিলেন অর্পিতা, কেনই বা তাঁর নাম উঠে এসেছিল সেসব নিয়েই প্রশ্ন উঠছে। যদিও এসএসসি দুর্নীতিতে তাঁর কোনও হাত নেই বলেই দাবি করছেন অর্পিতা মুখোপাধ্যায়।









Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...