Sunday, June 28, 2026

শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

Date:

Share post:

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার তিনি যান কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে। ঘুরে দেখেন সবটা। তবে এতেই শেষ নয় এবারের সফর। বিশেষ বাইক র‍্যালির উদ্বোধনও করলেন তিনি।স্বাধীনতার (independence) ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। ‘বিকাশতীর্থ’ নামে ওই র‍্যালিরই উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। উদ্বোধন হয় ফুলবাগান কাদাপাড়া এলাকায়।


তার আগে, সকাল ১০ টা নাগাদ কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে গিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ‘ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয়। কিন্তু দেশের বেশ কয়েকটি রাজ্যে এই সমস্যা অনুভূত হয়েছে। অভিযুক্তরা উপযুক্ত শাস্তিও পেয়েছেন। এখানকার হাইকোর্ট যদি এ বিষয়ে কোনও মন্তব্য করে থাকে তা হলে আইনের নিজের পথেই চলা উচিত।’ একই সঙ্গে তাঁর সংযোজন , এসএসসি চাকরি প্রার্থীদের দাবি-দাওয়া আন্তরিকতার সঙ্গে দেখা উচিত রাজ্য সরকারের।

এরই পাশাপাশি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রবিবার উত্তর ২৪ পরগনার খরদহের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং মহারাজদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তার সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...