Saturday, June 27, 2026

অমর্ত্য চেয়েছিলেন সম্মান অন্য কেউ পাক: মঞ্চে জানালেন মুখ্যসচিব

Date:

Share post:

বঙ্গবিভূষণ সম্মানের জন্য মনোনীত করা হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। কিন্তু শেষ মুহূর্তে সেই তালিকায় তাঁর নাম ছিল না। এই নিয়ে সংবাদমাধ্যমে ভুল খবর পরিবেশনা করা হয়েছে। সোমবার, বঙ্গবিভূষণ-বঙ্গভূষণ সম্মান ২০২২-এর মঞ্চ থেকে জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)।

মুখ্যসচিব বলেন, নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের (Amartya Sen) বঙ্গবিভূষণ নিয়ে গত ১৪ জুলাই সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি শান্তিনিকেতনে ছিলেন। কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাঁর সঙ্গে দুবার যোগাযোগ করা হয়। তাঁর কন্যার সঙ্গেও রাজ্য সরকারের প্রতিনিধির কথা হয়েছে। অমর্ত্য সেন বিনয়ের সঙ্গে জানান, তিনি ২৫ জুলাই বিদেশে থাকবেন। শরীরও ঠিক নেই। তাই এই সম্মান অন্য কাউকে দেওয়া হোক। নজরুল মঞ্চে বঙ্গসম্মান অনুষ্ঠানে শুরুতেই এই কথা জানান হরিকৃষ্ণ দ্বিবেদ্বী।

 

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...