Saturday, April 4, 2026

দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ যাত্রী, আহত ২০

Date:

Share post:

দুটি বাসের সংঘর্ষে প্রাণ গেল ৮ যাত্রীর। আহত হয়েছেন অন্তত ২০ জন।সোমবার সাতসকালেই এই দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের লক্ষ্ণৌয়ের ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।ভয়াবহ এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু

পুলিশ সূত্রের খবর,সোমবার সকালে  বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল।  লক্ষ্ণৌ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় বাস দুটির সংঘর্ষ হয়। আর তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান ৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে পুলিশ।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । টুইটে তিনি লেখেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”









Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...