Tuesday, April 7, 2026

সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পেতেই থানায় অভিযোগ দায়ের ভিকি-ক্যাটরিনার

Date:

Share post:

সলমন খানের পর এবার সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পেলেন ভিকি কৌশল এবং  ক্যাটরিনা কাইফ। আতঙ্কিত হয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তারকা দম্পতি। তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন:মামার বাড়ির পাশেই অট্টালিকা অর্পিতার, পার্থ ধরতেন পুকুরের মাছ

সম্প্রতি ক্যাটরিনার জন্মদিন উদযাপনে সপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। ছুটি কাটিয়ে এসেই একগুচ্ছ ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন । এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তারকা দম্পতি। বাধ্য হয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন তাঁরা। নিরাপত্তার আর্জি জানিয়েছেন দু’জনেই। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২), ৩৫(ডি), ৬৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

এর আগে হুমকি চিঠি পান সলমন খান ও তাঁর বাবা সেলিম খান। মর্নিং ওয়াকের সময় অভিনেতার হাতে আসে সেই হুমকি চিঠি। যেখানে লেখা ছিল বাবা আর ছেলের অবস্থাও হবে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো। সেই ঘটনার পর সলমন ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তদন্ত বলছে বিষ্ণোই গ্যাং অর্থ তুলতে চাইছে বলিউডের থেকে। শুক্রবার মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনারের সঙ্গেও দেখা করেন অভিনেতা। এ বার সেই তালিকায় যোগ হল ভিক্যাটের নামও।








Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...