Tuesday, April 7, 2026

ভুবনেশ্বর এইমসে পার্থর মেডিক্যাল পরীক্ষা করল বিশেষ বোর্ড, তিনটের মধ্যে মিলবে রিপোর্ট

Date:

Share post:

কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মেডিক্যাল পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমসে সোমবার সকালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সাদা কাপড়ে ঢেকে নিয়ে গেলেও এইমসে ঢোকার মুখে তীব্র বিক্ষোভের (protest) মুখে পড়েন পার্থ। এইমসে বারে বারে শান্তি বজায় রাখার আবেদন করেন সেখানকার নিরাপত্তারক্ষীরা।

যদিও শেষ পর্যন্ত ইডির দাবি মেনে ভুবনেশ্বর এইমসে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করা হল। কার্ডিওলজি, নেফ্রলজি, রেস্পিরাটরি মেডিসিন এবং এন্ডোক্রিনোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি বিশেষ দল তার শারীরিক পরীক্ষা করেন।

আদালতের নির্দেশ, সোমবার বিকেল তিনটের মধ্যে শারীরিক পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হবে।জানা গিয়েছে, রিপোর্টে যদি বলে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার সঙ্গে জেরা করা সম্ভব, তাহলে তাঁকে জেরা করা শুরু হয়ে যাবে। অন্যথায় জেরা পিছিয়ে যেতে পারে পার্থর সুস্থ হওয়া পর্যন্ত।অন্যদিকে, সোমবার নিম্ন আদালতে হাজিরার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর আইনজীবী ভার্চুয়ালি যোগ দেবেন এই হাজিরায় বলে জানা গিয়েছে।ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।

 

 

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...