Sunday, June 28, 2026

এসএসসি নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে ২৭-এ মিছিলের ডাক বামেদের

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের (Arrest) পর এসএসসি দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করছে বামেরা (CPIM)। চলতি মাসের ২৭ তারিখ কলকাতায় তিনটি মিছিলের ডাক দিয়েছে সিপিএম। সম্প্রতি এমনটাই জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mhd. Salim)।

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকেই রাজ্যের বিরোধী দলগুলি একসঙ্গে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পিছিয়ে নেই বামেরাও। এদিন সেলিম বলেন, “চারদিন পর মুখ্যমন্ত্রী মুখ খুললেন। পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব, উনি জানেন না কী করছেন। কেন বরখাস্ত করলেন না? পঞ্চায়েত থেকে একদম ওপরতলা পর্যন্ত দুর্নীতিপরায়ণ রাজ্যের শাসকদল। অসংখ্য ভিডিও সামনে আসছে। উনি বলেছেন আলকাতরা। আসলে কয়লার বিষয় আছে। আলকাতরা কয়লায় বাই প্রডাক্ট। একজনকেও শাস্তি দিয়েছেন?”

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, একুশের বিধানসভায় শূন্যে নেমে যাওয়া বামেরা উপ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে কিছুটা ভালো ফল করার পরেই ফের পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টা করছে। অনেকেই মনে করছে, বামেরা আসলে এই আন্দোলনকে হাতিয়ার করে আবার ঘুরে দাঁড়াতে চাইছে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...