Saturday, June 13, 2026

দাবানলের রোষে ক্যালিফোর্নিয়ার জঙ্গল, ভস্মীভূত ১৭ হাজার একর জমি

Date:

Share post:

দাউ দাউ করে জ্বলছে আগুন। দাবানলের রোষে পড়ে চারিদিক যেন জতুগৃহ।  মুহূর্তে পুড়ে ছাই কয়েক হাজার একর জমি। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইয়াসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানলের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিতর্কিত ফটোশুট! রণবীরের বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের অভিযোগ

সংবাদ সংস্থা সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৭টি হেলিকপ্টার ও ৩০০০ দমকল কর্মী নিয়োগ করা হয়েছে। ৩০২টি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। আগের তুলনায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও কোথাও কোথাও ধিকধিক করে জ্বলছে আগুন।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (সিএএল ফায়ার)-এর পরিসংখ্যান অনুযায়ী, তিনদিনের মধ্যেই ভস্মীভূত ১৭ হাজার দু’শো একর জমি। আগুনের গ্রাসে পুড়ে ছাই বহু এলাকা। এমনকি এই আগুনে বহু যানবহন পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এক দমকল আধিকারিক জানিয়েছেন, ছ’শো জনেরও বেশি মানুষকে আগুন আঁচ থেকে বাঁচাতে সুরক্ষিত স্থানে সরিয়ে আনা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম শনিবার মারিপোসাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই  সময়কে  “ব্যক্তি ও সম্পত্তির বিপদ” বলে উল্লেখ করেছেন তিনি।








Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...