Saturday, April 4, 2026

টেট দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি

Date:

Share post:

টেট দুর্নীতি মামলায় এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। তাঁকে বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এসএসসি নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে ২৭-এ মিছিলের ডাক বামেদের

কয়েকদিন আগে রাজ্যের ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। এর মধ্যে মানিকের বাড়িও ছিল। জানা গিয়েছে, সেই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। ওয়াকিবহাল মহলের অনুমান, সেই সূত্রেই মানিককে তলব করা হয়েছে। অন্যদিকে, এসএসসির পর এবার টেট দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াতে পারে বলে ইডির সিজার লিস্ট থেকে ইঙ্গিত মিলেছে। তিনি বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় চলতি মাসেই কলকাতা হাই কোর্টের নির্দেশানুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন মানিক।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...