Thursday, June 25, 2026

যুগান্তকারী রায় কেরল হাইকোর্টের: কুমারী ও ধ*র্ষিতাদের সন্তানদের পরিচয়পত্রে থাকবে শুধুই মায়ের নাম

Date:

Share post:

যুগান্তকারী রায় কেরল হাইকোর্টের (Kerala High Court)। এবার থেকে কুমারী ও ধর্ষিতাদের সন্তানদের জন্ম পরিচয় (Birth Identity) ও পরিচয়পত্রে (Identity Card) শুধুমাত্র মায়ের নাম লেখা যাবে। সম্প্রতি কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক অবিবাহিতা মায়ের সন্তান। নিজের অধিকারের দাবিতেই তিনি পিটিশন দাখিল করেন বলে আদালত সূত্রে খবর। অভিযোগকারীর নিজের নথিতেই তিনজন বাবার নাম রয়েছে। আর সেই কারণেই আত্মগ্লানি থেকে তাঁর এমন সিদ্ধান্ত।

কেরল হাই কোর্টের পর্যবেক্ষণ, দেশে সব মানুষেরই সম্মান ও যোগ্য মর্যাদা পাওয়ার অধিকার আছে। আছে নিজেদের গোপনীয়তা রক্ষার অধিকারও। তাহলে এই ক্ষেত্রে কেন তা কার্যকর হবে না? বিয়ে না করে মা হওয়া বা কোনও ধর্ষিতার সন্তানরাও এই দেশেরই নাগরিক। তাঁদের সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার রয়েছে। আর এর সূত্র ধরেই আদালত জানিয়েছে, অবিলম্বে তাঁদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। আর তা না হলে তাঁরা অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে পড়বেন।

তবে, আদালত অবিলম্বে রেজিস্টার অফ বার্থস অ্যান্ড ডেথসকে (Register of Birth and Deaths) আবেদনকারীদের বাবার নাম বার্থ রেজিস্টার থেকে মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। শুধুমাত্র মায়ের পরিচয়কেই অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...