Thursday, June 11, 2026

চিন-পাকিস্তান করিডোরে তৃতীয় দেশকে সামিলের চেষ্টা, কড়া সমালোচনা ভারতের

Date:

Share post:

পাক অধিকৃত কাশ্মীরে(POK) কোটি কোটি ডলার ব্যয়ে নির্মীয়মাণ চিন-পাকিস্তান(China-Pakistan) অর্থনৈতিক করিডর(সিপিইসি)। অন্যান্য দেশগুলিকেও এই প্রয়াসে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানাণো হয়েছে। চিন ও পাকিস্তানের কড়া সমালোচনা করে এই প্রয়াসের তীব্র প্রতিবাদ জানালো ভারত।

সিপিইসি-তে তৃতীয় দেশের অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ করে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। এপ্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ওই করিডরে যা হচ্ছে তা একেবারেই বেআইনি, অবৈধ ও অগ্রহণযোগ্য। ভারত এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করবে।” তিনি আরও বলেন, “আমরা এমন রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে তথাকথিত সিপিইসি প্রকল্পে তৃতীয় দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ধরনের কার্যকলাপ সরাসরি ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় প্রভাব ফেলে।”

উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত হয় সিপিইসি-র আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় সম্পর্কিত বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণকারী চিন ও পাকিস্তান এই অর্থনৈতিক করিডোরের অংশ হতে অন্য দেশগুলোকেও শামিল হওয়ার আমন্ত্রণ জানায়। মঙ্গলবার তারই তীব্র প্রতিবাদে সরব হল ভারত। প্রসঙ্গত, ২০১৩-য় শুরু হওয়া এই অর্থনৈতিক করিডোর পাকিস্তানের গদর বন্দরের সঙ্গে চিনের শিনঝিয়াং প্রদেশকে যুক্ত করেছে। এই করিডোর পাক অধিকৃত কাশ্মীর হয়ে যাওয়ায়, তা নিয়ে স্বভাবতই শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত।


Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...