Sunday, June 28, 2026

Mithali Raj: অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরতে চাইছেন মিতালি

Date:

Share post:

অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরতে চাইছেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। আগামী বছর থেকে শুরু হবে মহিলাদের আইপিএল (Women’s IPL)। সেই প্রতিযোগিতায় খেলতে চান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

আগামী বছর থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। অবসর ভেঙে এই আইপিএলে ফিরতে চান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সোমবার আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন স্বয়ং মিতালি।

মিতালি বলেছেন, ‘‘আইপিএলে খেলার ইচ্ছে রয়েছে। যার এখনও কয়েক মাস বাকি। কোনও সিদ্ধান্ত নিইনি। তবে আমি খেলতেও পারি।” তিনি আরও বলেছেন, ‘‘অবসর নেওয়ার পর আমার জীবন অনেকটাই মন্থর হয়ে গিয়েছে। এখন আর আগের মতো গোটা দিনের পরিকল্পনা আগে থেকে করতে হয় না। আগামী সপ্তাহে কোথায় থাকব বা কোন সিরিজ খেলব, তা নিয়ে মাথা ঘামাতে হয় না। অবসর নেওয়ার পরেই কোভিড আক্রান্ত হয়েছিলাম। সুস্থ হয়ে ওঠার পর কিছুদিন ছবির প্রচারের কাজে ব্যস্ত ছিলাম।’’ প্রসঙ্গত, এই মাসেই মুক্তি পেয়েছে মিতালির বায়োপিক ‘সাবাস মিঠু’।

আরও পড়ুন:Bengal Cricket: বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...