Sunday, April 5, 2026

বান্ধবী অর্পিতাকে একাধিক কোম্পানির মালকিন বানিয়েছেন পার্থ! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

কমপক্ষে ৬ থেকে ৭টি কোম্পানির মালকিন মডেল অর্পিতা মুখোপাধ্যায়। সৌজন্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির সিজার লিস্ট থেকে এননই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানার পর মিলেছে একাধিক জমি, বাড়ি ও কোম্পানির দলিলের কপি। বাজেয়াপ্ত বেশিরভাগ দলিলেই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রেখেছেন পার্থ। সিজার লিস্ট অনুসারে কমপক্ষে ১২টি কোম্পানির নথি পাওয়া গিয়েছে। যার প্রায় সবগুলিতেই বান্ধবী অর্পিতাকে নমিনি ও ডিরেক্টর বানিয়েছেন পার্থ।

এদিকে ইডি তদন্তে ক্রমশ কেঁচো খুঁড়ে কেউটে বেরিয়ে আসছে! তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে পার্থ চট্টোপাধ্য়ায়ের আরও সম্পত্তির তালিকা!
শান্তিনিকেতন ছাড়াও কলকাতা, রাজারহাট, বরাহনগর, কসবা, ঠাকুরপুকুর, যাদবপুর, কেন্দুয়া রোড, সোনারপুর,বারুইপুরে মন্ত্রীর আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন- টাকা লুকোতে বাড়িতে বাংকারও বানান পার্থর বান্ধবী অর্পিতা! এবার বিস্ফোরক মামী

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...