Saturday, April 4, 2026

সুপ্রিম রায় বহাল এলাহাবাদ হাইকোর্টে, লখিমপুর খেরি-কাণ্ডে আশিসের জামিনের আবেদন খারিজ

Date:

Share post:

শীর্ষ আদালতের রায় বহাল। লখিমপুর খেরি-কাণ্ডে মঙ্গলবার অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশিস মিশ্রর (Ashish Mishra) জামিনের আবেদন খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ (Lucknow Bench) কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে জামিন দেয়। এদিন, কিন্তু শীর্ষ আদালত সেই জামিনের আদেশ খারিজ করে দেয়। তারপর আবার নতুন করে জামিনের আবেদন করেন আশিস মিশ্র। সেই আবেদনের ভিত্তিতেই জামিনের আবেদনের সিদ্ধান্ত নিতে এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Suprime Court)।

শীর্ষ আদালতের নির্দেশে হাইকোর্ট নতুন করে তাঁর জামিনের আবেদনের শুনানি শুরু করে। ১৫ জুলাই সেই শুনানি শেষ হয়। কিন্তু রায়দান স্থগিত রাখে উচ্চ আদালত। ওই মামলার রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট।

গত বছরের অক্টোবরে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময় চার কৃষক ও একজন সাংবাদিককে গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধ। এরপরই দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আশিস মিশ্রের আইনজীবী দাবি করেন। তিনি ওই সময় ওখানে ছিলেন না। এক সংবাদ সংস্থা জানিয়েছে, আশিস মিশ্রের আইনজীবীদের মতে, ১৯৭ জন আদালতে হলফনামায় দাবিটিকে সমর্থন করেছে।

এই ঘটনায়, এলাহাবাদ হাইকোর্ট আশিস মিশ্রর জামিন খারিজ করার সময়, সুপ্রিম কোর্ট বলেছিল, মামলার এফআইআরকে সার্বিক ধরে নেওয়ার কারণ নেই।


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...