Saturday, April 4, 2026

রাজ্যসভায় বিরোধীদলের ১৯ সাংসদকে সাসপেন্ড, প্রতিবাদে টুইটে সরব তৃণমূল

Date:

Share post:

সংসদের(Parliament) বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভায় (Rajya Sabha) সরব হন বিরোধী দলের সাংসদরা। যার জেরেই রাজ্যসভায় তৃণমূলের সাত সদস্য সহ বিরোধী দলের মোট ১৯ জনকে সাসপেন্ড করেন ওম বিড়লা। এরই প্রতিবাদে টুইটে সরব হল তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’ Brien) টুইটে লেখেন, মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা না করে রাজ্যসভার বিরোধী দলের ১৯ জন সাংসদকে সাসপেন্ড করার জন্য সরকার দুঃখ প্রকাশ করুক।

এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, আমাদের সংসদ সদস্যদের বরখাস্ত না করে, সরকারের উচিত লাগাতার মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা! আমাদের সাংসদরা আজ সংসদের বাইরে বিক্ষোভ করছেন। তৃণমূলের পক্ষ থেকে টুইট করে বিজেপি-কে আক্রমণ করে বলা হয়েছে, সাংসদদের সাসপেন্ড করে তৃণমূলকে চুপ করানো যাবে না৷ তৃণমূলের অভিযোগ, বিরোধী সাংসদরা মানুষের সমস্যাগুলিই তুলে ধরার চেষ্টা করছেন৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের অভিযোগ, সরকারই সংসদের কাজ ঠিক মতো হতে দিচ্ছে না৷ তিনি কটাক্ষ করেন, ‘মোদি-শাহ গণতন্ত্রকেই সাসপেন্ড করে দিয়েছেন, সাংসদদের আর কী করবেন!’ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এতদিন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলত বিজেপি৷ এখন তারা বিরোধী মুক্ত ভারত করতে চাইছে৷

উল্লেখ্য, গতকাল তৃণমূলের যে সাত সদস্যকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, শান্তনু সেন, দোলা সেন, নাদিমুল হক, মৌসম নুর এবং আবির রঞ্জন বিশ্বাস৷ মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্য সভায় সরব হন তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দলের সাংসদরা৷ সংসদের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের সাসপেন্ড করেন চেয়ারম্যান৷ তৃণমূলের পাশাপাশি তালিকায় ছিল ডিএমকে, সিপিআই, সিপিএম এবং টিআরএসর বেশ কয়েকজন সাংসদ। এর পাশাপাশি বুধবার এক আপ সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...