Saturday, April 4, 2026

পার্থ বান্ধবী অর্পিতার কসবার সংস্থায় ইডি হানা, বেলঘড়িয়ার ফ্ল্যাট খুলতে ডাকা হল চাবিওয়ালাকে

Date:

Share post:

সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি জেরায় বসাতে চায় ইডি। তার আগে জোকা ইএসআইতে চলছে দু’জনের স্বাস্থ্য পরীক্ষা। ঠিক সেই সময় আবার শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অর্পিতার নামে-বেনামে সম্পত্তির হদিশ পেয়ে তল্লাশি শুরু করেছে ইডি।

কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। গোটা সংস্থা ঘিরে ফেলেছে ইডির সঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনী। যদিও এই সংস্থা অর্পিতার কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

একইসঙ্গে ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টের বাড়িতে হানা দেয় ইডির ৮ জন আধিকারিক। এই বাড়িটি এক বস্ত্র ব্যবসায়ীর। যাঁর সঙ্গে যোগাযোগ ছিল পার্থ চট্টোপাদ ও তাঁর বান্ধবী অর্পিতার। বস্ত্র ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন সময়ে লেনদেন হয়েছে পার্থ-অর্পিতার বলে জানাচ্ছে ইডি সূত্র।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পৌঁছে যায় ইডির টিম। বহুতল এই আবাসনে অর্পিতার নামে দুটি ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা তালা ভেঙে না ঢোকার সিদ্ধান্ত নেন। তাই বন্ধ ফ্ল্যাটের দরজা খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...