Saturday, May 16, 2026

২০২৪-এ আসবে না বিজেপি, ভয়ে এজেন্সি দিয়ে বাংলাকে বদনামের চেষ্টা হচ্ছে: তোপ মমতার

Date:

Share post:

টিটাগড়ে মেট্রোর কোচ তৈরির কারখানার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে ভোরবেলা তল্লাশির প্রসঙ্গ তুলে মমতা বলেন, ২১ জুলাই ঐতিহাসিক সমাবেশের পরের দিন ২২ তারিখ ভোরেই কেন পদক্ষেপ ইডির! তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, কেন ভোরবেলা গেল তদন্তকারী দল? একদিনেই এত সম্পত্তির হদিশ পেল কী করে? বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড করেছে। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।“

এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ২০২৪-এ ক্ষমতায় আসছে না বিজেপি। এটা আগেও বলেছি, এখনও বলছি। জ্যোতিষীদের কথা শুনে গেরুয়া শিবির বাড়ি ভেঙে বাড়ি করলেও, তাতে ভাগ্য পরিবর্তন হবে না। ভয় পেয়ে বাংলা ও বাংলার শাসকদলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কেউ ভুল করলেন, আর তা আইনত প্রমাণিত হলে- তিনি শাস্তি পাবেন। কিন্তু এই ভাবে কিছু প্রমাণের আগেই কাউকে দোষী বানিয়ে দেওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবসময় বিবেকবানদের পক্ষে। বৃত্তবানদের পক্ষে নই। তাই আমাকে ধমকে-চমকে কোনও লাভ নেই। মহারাষ্ট্রর পরে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড ও বাংলার দিকে গেরুয়া শিবির নজর দিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাঁর মতে, বাংলাকে কব্জা করার সাধ্য বিজেপির নেই।


Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...