Wednesday, June 24, 2026

Congo: জাতিসংঘ বিরোধী বিক্ষোভ চরমে, নিহত ২ ভারতীয় জওয়ান

Date:

Share post:

উত্তর আফ্রিকার(North Africa) দেশ কঙ্গোতে (Congo) রাষ্ট্রপুঞ্জ বিরোধী আন্দোলন ভয়ংকর আকার নিয়েছে। মঙ্গলবার সেখানে প্রতিবাদীদের বিক্ষোভ সামলাতে গিয়ে শহিদ হলেন রাষ্ট্রপুঞ্জের (United Nation) শান্তিরক্ষক দুই ভারতীয় জওয়ান (Indian army)। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar) ।

সূত্রের খবর মঙ্গলবার আফ্রিকার কঙ্গোর গোমা (Goma) শহরে জাতিসংঘ বিরোধী আন্দোলন ও বিক্ষোভ চলছিল। ২৫ জুলাই থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (Democratic republic of Congo) উত্তর পূর্বাঞ্চলে এই আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ সংঘর্ষে নিহত ৫ জওয়ান,  কমপক্ষে ৫০ জন জখম হয়েছেন বলে জানা যায়। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন ভারতীয় জওয়ান। তাঁরা সেখানে শান্তিরক্ষক হিসেবে কাজ করছিলেন বলে বিএসএফ সূত্রে খবর। দুই জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি তিনি টুইট করে হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...