Saturday, April 4, 2026

ইস্টার্ন রেলওয়ে মেন’স কংগ্রেসের রক্তদান শিবির নিয়ে রক্তদাতাদের উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

রক্তদান মহৎ দান। রক্তের চাহিদা মেটাতে বহু সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। বর্তমানে করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু রাজ্যের অনেক হাসপাতালে রক্তের চাহিদার তুলনায় যোগান কম।সেই কথা মাথায় রেখে বৃহস্পতিবার ইস্টার্ন রেলওয়ে মেন’স কংগ্রেসের উদ্যোগে শিয়ালদহ স্টেশনে হল রক্তদান শিবির। ইস্টার্ন রেলওয়ে মেন’স কংগ্রেসের প্রাক্তন  নেতা প্রদীপ ঘোষের স্মরণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের  সাধারণ সম্পাদক স্বপন দত্ত, দীপক কাঞ্জিলাল,ভাস্কর চৌধুরি সহ অন্যান্য নেতৃত্ব।নয় নয় করে ২৭ বছরে পা দিল এই রক্তদান শিবির।

আরও পড়ুন- মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, দেশে আক্রান্ত ৫

ইস্টার্ন রেলওয়ে মেন’স কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দত্ত বলেন, করোনা নিয়ন্ত্রণে থাকলেও সমস্ত কোভিডবিধি মেনেই এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।শখানেকের বেশি মানুষ স্বেচ্ছায় এই শিবিরে রক্তদান করেছেন।এদিন সংগ্রহ করা রক্ত রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে। আগামী দিনেও এই ধরণের কর্মসূচির আয়োজন করবে ইস্টার্ন রেলওয়ে মেন’স কংগ্রেস।

সংগঠনের অন্যতম সদস্য দীপক কাঞ্জিলাল বলেন, রক্ত দেওয়া অত্যন্ত ভাল কাজ। রক্ত দিলে আবার শরীরে নতুন রক্ত তৈরি হয়।অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে এখানে রক্ত নেওয়া হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...