Friday, April 3, 2026

ATK Mohunbagan: শহরে জুয়ান ফেরান্দো-হুগো বৌমোস

Date:

Share post:

শহরে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। বৃহস্পতিবার সকালেই শহরে চলে এলেন বাগানের হেডস‍্যার। সকাল সাড়ে আটটা নাগাদই কলকাতায় পা রাখেন সবুজ-মেরুন কোচ। এদিকে বুধবার রাতে শহরে পা রেখেছেন হুগো বৌমোস (Hugo Boumous)। শুক্রবার মোহনবাগান দিবস। আর আগামীকাল থেকেই অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান। মোহনবাগান দিবসের জন্য নতুন ভাবে সেজে উঠেছে মোহনবাগান ক্লাব তাঁবু। এদিকে বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান মাঠ দেখতে এলেন ফেরান্দো এবং বৌমোস। সেখানে ছিলেন বাগান সচিব দেবাশিস দত্ত।

এদিকে প্রীতম কোটালের সঙ্গে চুক্তি করে ফেলেছে এটিকে মোহনবাগান। স্টিফেন কনস্টানটাইন ইস্টবেঙ্গলের দায়িত্ব পাওয়ার পরেই শোনা গিয়েছিল প্রীতম কোটালকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে ইস্টবেঙ্গল। তবে তা হচ্ছে না। প্রীতম থাকছেন তাঁর পুরনো ক্লাবেই।

৭ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। তবে তার আগে রয়েছে ডুরান্ড কাপ। ১৬ আগস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। ওপরদিকে কলকাতা লিগে সুপার সিক্সে উঠে রয়েছে এটিকে মোহনবাগান। তবে শুধু তারা নয়, সময়ের অভাবে তিন বড় দলকেই সুপার সিক্সে তুলে দিয়েছে আইএফএ। ফলে সামনে অনেক ম্যাচ। সেগুলির জন্য আলাদা করে প্রস্তুতি নেবে মোহনবাগান।

আরও পড়ুন:Pv Sindhu: কমনওয়েলথ গেমসে পতাকাবাহক পিভি সিন্ধু

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...