Wednesday, June 17, 2026

মর্মান্তিক! তেলেঙ্গানায় ক্রেনের তার ছিঁড়ে মৃত ৫ শ্রমিক

Date:

Share post:

মর্মান্তিক, ক্রেনের তার ছিঁড়ে মারা গেলেন পাঁচ শ্রমিক। হায়দরাবাদের পালামুরু রঙ্গারেডি লিফ্ট ইরিগেশন ওয়ার্কস(Palamuru Ranga Reddy Lift Irrigation works)- এ এই দুর্ঘটনায় একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার তেলেঙ্গানায় সেচ প্রকল্পের কাজ চলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, ওই সেচ প্রকল্পের কাজ চলাকালীন কিছুদিন আগেও অভিশপ্ত ক্রেনটিতে সমস্যা দেখা দিয়েছিল।কোল্লাপুরের পুলিশ ইন্সপেক্টর ইয়ালাদ্রি(Yaladri) জানিয়েছেন, সাতজন শ্রমিক ১০০ফুট গভীর সুড়ঙ্গে কাজ করছিলেন। কাজ শেষ করে ৭০ ফুট উপরে উঠে আসার পরেই ক্রেনের তারটি ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ দ্রুত অন্য একটি ক্রেনের সাহায্যে তাদের বের করে আনে এবং স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে তাদের নিয়ে গেলে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতরা হলেন, সিনু, ভোলানাথ, প্রবীণ, কমলেশ এবং সোনু কুমার। প্রত্যেকেই বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসা চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...