Monday, April 6, 2026

জাকজমকপূর্ণ ভাবে শুরু হল কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, ভারতের পতাকা বাহক সিন্ধু-মনপ্রীত

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে জাকজমকপূর্ণ ভাবে শুরু হল কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় ভাংড়া নাচ দিয়ে। উদ্ধোধনী অনুষ্ঠানে বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। এবারের কমনওয়েলথ গেমসে ৭২টি দেশের পাঁচ হাজারেরও বেশি অ্যাথলিট যোগ দিয়েছে। অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং হকি তারকা মনপ্রীত সিং (Manpreet Singh)। ভারতীয় তারকাদের পরনে ছিল নীল কুর্তা ও সাদা পাজামা।

এবারের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে ২১১ জন ভারতীয় অ্যাথলিট। যাঁদের মধ্যে পুরুষ অ্যাথলিট হলেন ১০৬জন। আর মহিলা অ্যাথলিট হলেন ১০৫ জন। চলতি প্রতিযোগিতা ১৬টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত। প্রথম দিনে ৯টি খেলায় লড়াই চালাবেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। ঘানার বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারতের মহিলা হকি দল। পাকিস্তানের বিরুদ্ধে কোর্টে নামবে ভারতের ব্যাডমিন্টন দল।

গতবার গোল্ড কোস্টে চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে ভারতীয় হকি দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের ম্যাচে ০-৬ হারে মহিলা হকি দল। এবার ভারতের গ্রুপে রয়েছে ঘানা, ইংল্যান্ড, ওয়েলস ও কানাডা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...