Thursday, June 25, 2026

SSC দুর্নীতি: বিজেপি ও কংগ্রেসের মিছিলে রণক্ষেত্র শহরের রাজপথ

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee) গ্রেফতার ও মন্ত্রী ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার এসএসসি দুর্নীতিকে(SSC Scam) হাতিয়ার করেই পথে নামল বিজেপি(BJP) ও কংগ্রেস(Congress) দুই দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল লালবাজারের দিকে এগোতেই রীতিমতো ধুন্ধুমার বেধে যায় বিজেপি ও পুলিশের মধ্যে। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে কংগ্রেস।

শনিবার এসএসসি দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিল লালবাজারের দিকে এগোলে পুলিশের একাধিক শীর্ষ কর্তারা পথে নেমে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মিছিলকে বাধা দেয় পুলিশ। শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ড-যুদ্ধ। কর্মীদের আটক করতে শুরু করা হয়। একে একে তাঁদের তোলা হয় প্রিজন ভ্যানে। ছত্রভঙ্গ করে দেওয়া গোটা মিছিল। মিছিলের নেতৃত্বে থাকা সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ। সন্ধের দিকে ছেড়ে দেওয়া হয় সুকান্তকে।

পাশাপাশি শান্তিপূর্ণভাবেই অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের মিছিল পৌঁছয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে বক্তব্য রাখতে দেখা যায় অধীরকে। মঞ্চ থেকে এসএসসি দুর্নীতি নিয়ে সরব হন অধীর। পাশাপাশি তৃণমূল ছাত্র সংগঠনকেও আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে এদিন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধার প্রসঙ্গে বলেন, পার্থর বাড়িতে যা পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র।


Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...