Tuesday, April 7, 2026

Corona Update:  ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Date:

Share post:

করোনা (Corona) সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে। গত কালের পর আজও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন।  এখনও পর্যন্ত মোট মৃতের (Death) সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৬ হাজার ৩১২জন ।

সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আসছেনা। এর মাঝেই ওমিক্রণের (Omicron) সাব ভ্যারিয়েন্ট নতুন দাপট দেখাতে শুরু করেছে। মহারাষ্ট্র ছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের চিন্তার কারণ কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন। এই নিয়ে টানা তিন দিন সংক্রমণ ছাড়াল ২০ হাজারের গণ্ডি। দেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৪০ লক্ষ ১৩৮ জন। তবে একদিকে যেমন সংক্রমনের সংখ্যাটা ২০ হাজারের গণ্ডি কেন ছুঁয়ে আছে সেটা নিয়ে চিন্তা, অন্যদিকে সুস্থতার সংখ্যাটাও ২৯ হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২০ হাজার ৯৫৮ জন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৪ কোটি।


Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...