Friday, April 3, 2026

টাকা উদ্ধার নিয়ে দিলীপের কটাক্ষ, আপ্তসহায়কের প্রসঙ্গে তুলে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

এসএসসি দুর্নীতি-র তদন্তে নেমে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা-সহ বিপুল সোনার গয়না। বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাল্টা দিলীপের আপ্তসহায়কের থেকে কোটি কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলে তাঁকে ধুয়ে দেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল বলেন, দিলীপ ঘোষের আপ্তসহায়কের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেই তদন্ত কোথায় গেল? তৃণমূল মুখপাত্র স্পষ্ট জানান, যে অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের কেউ নন। তাও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল। কিন্তু দিলীপ ঘোষের আপ্ত সহায়কের থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হল তার তদন্ত কী হলো! নির্বাচনের সময় সেই টাকা উদ্ধার হওয়ায় নির্বাচন কমিশেনর অধীন বিষয়টি ছিল। তারপর বিজেপি তা ধাপা চাপা দিয়ে দেয় বলে অভিযোগ। কুণাল প্রশ্ন তোলেন সেই টাকা যে দিলীপ ঘোষের তোলাবাজির টাকা নয়, তার প্রমাণ কী?

আরও পড়ুন- উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলকে পাশে চাইলেন আলভা, সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব: কুণাল

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...