Friday, April 3, 2026

কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয়ী সঙ্কেতকে অভিনন্দন মোদির

Date:

Share post:

অল্পের জন‍্য হাতছাড়া সোনার পদক। শনিবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games) চোটের কারণে সোনার পদক হাতছাড়া হয়েছে সঙ্কেত সারগারের (Sanket Sargar)। কমনওয়েলথ গেমসে ছেলেদের ৫৫ কেজি বিভাগে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভারর তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কেত। আর এই পদক জিততেই শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সঙ্কেতকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সঙ্কেতকে অভিনন্দনের পাশাপাশি আগামীর শুভেচ্ছা জানালেন তিনি।

এদিন নিজের টুইটারে মোদি লেখেন,” অসাধারণ সংঙ্কেত সারগার। কমনওয়েলথ গেমস রুপোর পদক জয় দিয়ে শুরু হল। অনেক শুভেচ্ছা আগামীর জন‍্য।”

শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান সঙ্কেত চোট। মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনার পদক জিতলেন। এদিন শীর্ষেই বিচরণ করছিলেন সঙ্কেত। শেষ মুহূর্তে চোট না পেলে রুপো নয়, দেশকে সোনাই এনে দিতে পারতেন তিনি।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে প্রথম পদক, দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...