Friday, April 3, 2026

কমনওয়েলথে ব্রোঞ্জ জয়ী গুরুরাজাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় পদক এল সেই ভারোত্তোলনেই। ৬১ কেজি বিভাগে পদক জিতলেন গুরুরাজা পুজারি (Gururaja Poojary)। মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। আর এই পদক জিততেই গোটা দেশবাসীর থেকে শুভেচ্ছার বার্তায় ভেসে যাচ্ছেন গুরুরাজা। গুরুরাজাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, গুরুরাজা জীবনে আরও সাফল্যের কৃতিত্ব অর্জন করুক।

এদিন গুরুরাজা ব্রোঞ্জ পদক জিততেই মোদি টুইটারে লিখেছেন,” এই জয় এই কৃতিত্ব তোমার গুরুরাজা। অনেক অভিনন্দন কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক পাওয়ার জন‍্য। ও ওর খেলার প্রতি সহনশীলতা সংকল্প। আমি চাই গুরুরাজা ওর জীবনে আরও এগিয়ে চলুক। আরও কৃতিত্ব অর্জন করুক।”

শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে গুরুরাজার হাত ধরে ভারতের ঘরে আসে দ্বিতীয় পদক। ৫৫ কেজি বিভাগে সঙ্কেত সারগারের রুপো জয়ের পরে ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছন ভারতের গুরুরাজা পুজারি। মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর মধ্যে স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তুলেছেন গুরুরাজা। কমনওয়েলথ গেমসে এই নিয়ে ভারতের একটি রুপো এবং একটি ব্রোঞ্জ হয়ে গেল।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক, ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...