Monday, April 6, 2026

এখনই অর্থসাহায্য নয় শ্রীলঙ্কাকে, ঘোষণা বিশ্বব্যাঙ্কের

Date:

Share post:

রাষ্ট্রপতি(President) পরিবর্তনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা(Srilanka)। কঠিন এই সময়ে অবলম্বন হিসেবে সকলের নজর ছিল বিশ্বব্যাঙ্কের দিকে। তবে সেখান থেকে এল খারাপ খবর। স্পষ্টভাবে বিশ্বব্যাঙ্কের(World Bank) তরফে জানিয়ে দেওয়া হল, এখনই নতুন করে শ্রীলঙ্কাকে সাহায্য করা সম্ভব নয় তাদের পক্ষে। ফলস্বরূপ কঠিন এই পরিস্থিতিতে বেশ দুশ্চিন্তায় দ্বীপরাষ্ট্র।

সম্প্রতি শ্রীলঙ্কা প্রসঙ্গে বিশ্বব্যাঙ্কের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতিকে শোধরাতে হলে পরিকাঠামোগত সংস্কার ছাড়া উপায় নেই। আর সেই সংস্কার যতদিন না হচ্ছে, ততদিন নতুন করে আর্থিক সাহায্য করার উপায় নেই বিশ্ব ব্যাংকের। যদিও একইসঙ্গে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ওষুধ, রান্নার গ্যাস থেকে স্কুলের পড়ুয়াদের খাবার, দরিদ্র পরিবারের জন্য নগদ সাহায্যের মতো পদক্ষেপগুলি করতে বর্তমান ঋণের অধীনেই চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত এর মধ্যে অন্তত ১৬০ মিলিয়ন ডলার আপৎকালীন প্রয়োজনীয়তা মেটাতে বিতরণ করা হয়েছে। অর্থাৎ এই ধরনের অর্থসাহায্য যে জারি থাকবে তা জানিয়ে দিয়েছে বিশ্বব্যাঙ্ক। তবে সেটা কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট? তা নিয়ে প্রশ্ন থাকছেই।


Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...