Saturday, April 4, 2026

অনলাইন জুয়া, নেশা, রূপচর্চা, বিদেশ ভ্রমণ: ফূর্তিতে দেদার টাকা ওড়াতেন অর্পিতা !

Date:

Share post:

বেলঘরিয়া অথবা টালিগঞ্জের ফ্ল্যাট। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু যাঁর ফ্ল্যাট থেকে এত কাঁড়ি কাঁড়ি টাকা তিনি ঠিক কীভাবে টাকা খরচ করতেন? মোটের উপর কীভাবে তিনি টাকা ওড়াতেন? এনিয়েও এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ক্রমশ।

অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন অর্পিতা। দিনভর মজে থাকতেন অনলাইন জুয়ায়। সেখানেই উড়িয়ে দিতেন প্রচুর টাকা। এরপর রূপচর্চার প্রতি টানও ছিল অদম্য। বিদেশ থেকে আসত তাঁর মেকআপ কিট। সেসবেই তিনি খরচ করতেন লক্ষ লক্ষ টাকা। তিনটি পার্লারও খুলে ফেলেছিলেন তিনি। সেখানে অবশ্য পুঁজির কোনও অভাব ছিল না। সেখানে যে বিদেশি মেক আপ কিট ব্যবহার করা হত সেগুলির দামও লক্ষ লক্ষ টাকা।

এখানেই শেষ নয় একাধিক ক্লাবে গিয়ে টাকা ওড়ানোতে অভ্যস্ত ছিলেন অর্পিতা। এতে জলের মতো খরচ হত টাকা। এর উপর ছিল বিদেশ ভ্রমণের শখ। দুবাইতে গিয়ে আইপিএলও দেখে এসেছেন। ওড়িয়া ও তামিল ছবির একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। তাঁদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যে একটু বিদেশে ঘুরতে বেরোতেন।বিদেশযাত্রা বলতে সে এক এলাহি আয়োজন! ফ্লাইটে বিজনেস ক্লাসে যাতায়াত। পাঁচতারা হোটেল, গাড়িতে ঘুরে বেড়ানো—এরকম যাপনেই অভ্যস্ত ছিলেন তিনি।আসলে চাকরিপ্রার্থীদের টাকায় ফূর্তি করেছেন অর্পিতা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...