Sunday, May 31, 2026

বিপুল ব্যবধানে হলদিয়া টাটা স্টিলের স্থায়ী কর্মী সংগঠনের ভোটে জয় INTTUC-র

Date:

Share post:

বিপুল ভোটে হলদিয়া টাটা স্টিলের স্থায়ী কর্মীদের সংগঠনে জয় INTTUC-র। সোমবার হলদিয়ায় টাটা স্টিল হুগলি (Hoogli) মেটকোক ডিভিশনের স্থায়ী কর্মীদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আইএনটিটিইউসি সমর্থিত প্রগতিশীল এমপ্লয়িজ ইউনিয়ন। মোট ভোটের ৬০শতাংশ ভোট তাঁরা।

নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি সমর্থিত ইউনিয়ন বিজেএমসি এবং সিটু। এই নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল টাটা স্টিল গেট চত্বরে। গত পনেরোদিন ধরে এই নির্বাচনকে নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনগুলির প্রচারে। ভোটের ফলাফল ঘোষণা হতেই সবুজ আবির মেখে আনন্দে মাতোয়ারা হন টাটার কর্মীরা।
মোট ভোটার ছিল ২১২টি।
ভোট পড়েছে ২১১টি।
আইএনটিটিইউসি ভোট পেয়েছে ১২৬টি
বিজেএমসি পেয়েছে ৬২টি
সিটু পেয়েছে ২২টি
একটি ভোট বাতিল হয়েছে।

২০১৯সালের চেয়ে এবার আইনটিটিইউসি ভোট বেশি পেয়েছে। ওইবার তৃণমূলের শ্রমিক সংগঠন ভোট পেয়েছিল ১০৭টি। বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সঙ্ঘ(বিএমএস) পেয়েছিল ৭৫টি এবং সিটু পেয়েছিল ৩০টি। এবার বিজেপি ও সিটু উভয়েরই ভোট কমেছে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের তমলুক জেলার সভাপতি শিবনাথ সরকার জয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন- নতুন সাত জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বাস জেলায় জেলায়

 

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...