Sunday, June 14, 2026

তৃণমূল সহ বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার, দাম কমল বাণিজ্যিক গ্যাসের

Date:

Share post:

গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি নিয়ে কখনও সংসদ চত্বরে ধরনা, কখনও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তৃণমূলের সরাসরি আক্রমণ। বিরোধীদের ক্রমাগত চাপের কাছে শেষমেশ নতিস্বীকার করল কেন্দ্রের বিজেপি সরকার। জুলাইয়ের প্রথমে রান্নার গ্যাসের দাম বাড়লেও অগাস্টের শুরুতে খানিকটা জ্বালানির জ্বালা কমল। এদিন বাণিজ্যিক গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে, কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের দাম।

আরও পড়ুন:প্রায় ৬ ঘণ্টা জেরার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার ইডির

এর আগে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বেড়েছিল। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে দেশে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। যদিও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তার পর থেকে ৪ দফায় ১৫০ টাকারও টাকার বেশি বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম।

প্রসঙ্গত, পেট্রল-ডিজেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে গ্যাসের দামবৃদ্ধিও। বাণিজ্যিক ব্যবহারের ‘লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’ সিলিন্ডারের দাম চড়চড় করে বেড়ে চলেছে। জ্বালানি তেলের দাম প্রায় রোজই বাড়ছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এপ্রিল থেকেই জীবনদায়ী ও জরুরি ওষুধপত্রের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। তার মধ্যে আবার রান্নার গ্যাস হাজার ছাড়িয়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর।

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...