Monday, March 16, 2026

বাংলার অচিন্ত‍্যকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার মধ‍্যরাতে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনার পদক জিতেছেন বাংলার অচিন্ত্য শিউলির ( Achinta Sheuli)। ভারোত্তোলনে সোনা জেতেন অচিন্ত্য। ভারোত্তোলনে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জয় করেন তিনি। আর তারপর থেকেই বাংলা-সহ গোটা দেশের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অচিন্ত‍্যকে।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটারে লিখেছেন,” অচিন্ত শিউলি কমনওয়েলথ গেমসে সোনা জিতে এবং তেরঙ্গা উঁচু করে ভারতকে গর্বিত করেছে। নিজের ব্যর্থতা পিছনে ফেলে ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলে এবং শীর্ষে জায়গা করে নিলে। তুমি হলে চ্যাম্পিয়ন। যে ইতিহাসও রচনা করেছে। আন্তরিক অভিনন্দন!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অচিন্ত‍্যের সঙ্গে একটি কথোপকথন করা একটি ভিডিও পোস্ট করে লেখেন,” আমাদের দল কমনওয়েলথ গেমসের জন্য রওনা হওয়ার আগে, আমি অচিন্ত্য শিউলির সঙ্গে কথা বলেছিলাম। ওর মা এবং ভাইয়ের কাছ থেকে ও যে সমর্থন পেয়েছিল, তা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আমি আশা করি, পদক জয়ের পর ও এখন একটি সিনেমা দেখার সময় পাবে।”

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক জিতেছে। যা সত্যিই আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত। ওকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমার সাফল্য দেশের অগণিত ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তোমার ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট!”

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে ফের সোনার পদক, ভারোত্তোলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...