Saturday, April 4, 2026

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, এবার টিকিট বণ্টনে স্বচ্ছতা রাখার নির্দেশ অভিষেকের

Date:

Share post:

সামনেই (২০২৩) রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে দেশজুড়ে। ২০২৪-এর লোকসভার ভোটই পাখির চোখ। রাজ্য থেকে চাই ৪২-এ ৪২! তার আগে সংগঠনকে ঝালিয়ে নিতে রাজ্যের শাসক দল তৃণমূলের নজরে পঞ্চায়েত ভোট। পার্থ অস্বস্তি কাটিয়ে গতকাল, সোমবার থেকে বিভিন্ন জেলার (বিশেষ করে উত্তরবঙ্গের) নেতৃত্বের সঙ্গে বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার মধ্যেই জেলায় জেলায় সাংগঠনিক শীর্ষপদে ব্যাপক রদবদল এনেছে ঘাসফুল শিবির। আগস্টের প্রথমদিনই উত্তরের তিন জেলা (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং) নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের দফতরে সংশ্লিষ্ট জেলাগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখান থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে দলীয় নেতা-কর্মীদের একগুচ্ছ নির্দেশ-সহ সামগ্রিকভাবে বেশকিছু কড়া বার্তাও দেন অভিষেক। পঞ্চায়েত ভোটে কোনওরকম দাদাগিরি-নেতাগিরি চলবে না। নেতৃত্বের কাছে এটাই ছিল অভিষেকের মূল বার্তা।

কিন্তু তিনি থামার পাত্র নন। চব্বিশ ঘন্টার মধ্যেই আজ, মঙ্গলবার উত্তরের আরও তিন জেলার নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দ্বিতীয়দিনে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। যেখানে আগেরদিনের মতোই হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট জেলা সভাপতি, যুব সভাপতি, জেলা চেয়ারম্যান ও বিধায়করা৷

এদিনের বৈঠকে জেলা নেতৃত্বের কাছে কমন বার্তা ছিল অভিষেকের। তা হল, একেবারে তৃণমূল স্তরে গিয়ে যারা কাজ করবেন সেই স্থানীয় নেতৃত্বকে আরও বেশি দায়িত্বশীল করতে উদ্যোগী দল। স্বচ্ছ ভাবমূর্তি, জনসংযোগে দক্ষ, কাজ করার মানসিকতা আছে এমন ব্যক্তিত্বকেই যে সাংগঠনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে তা স্পষ্ট করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠ ভোট করতে হবে। কোনও রকমের অভিযোগ বরদাস্ত করা হবে না। কে কতবড় নেতা, কত লোকের জমায়েত করতে পারে সেটা গৌণ। ভোট বাক্সে ভিড়ের প্রতিফলন চাই। কোনও দলাদলি নয়, সকলকে সঙ্গে নিয়ে চলতে হবে। নিজেদের মধ্যে সমন্বয় রাখতে হবে। সর্বোপরি পঞ্চায়েত ভোটে টিকিট বণ্টনে স্বচ্ছতা রাখতে হবে। এমন কাজ করা যাবে না, যাতে সামগ্রিকভাবে দলের ইমেজ নষ্ট হয়।

আরও পড়ুন- দোষী হলে আইনি পথে শাস্তি হবে, পার্থকে জুতো ছোঁড়া সমর্থনযোগ্য নয়, মন্তব্য কুণালের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...