Tuesday, March 31, 2026

মার্কিন ড্রোন হামলায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী, জানালেন বাইডেন

Date:

Share post:

মার্কিন ড্রোন হামলায় কাবুলে নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। ট্যুইট করে এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন:নিজের জীবন দিয়েও জঙ্গিকে ধরিয়ে দিল আর্মি ডগ অ্যাক্সেল

এদিন ট্যুইটে বাইডেন লেখেন,  ‘শনিবার আমার নির্দেশে কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের:আয়মান আল-জাওয়াহিরি। যথার্থ বিচার হয়েছে।’

 

আরও একটি ট্যুইটে বাইডেন লেখেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।কত দেরি হল, সেটা কোনও বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।’

আমেরিকার সেনার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ভোর ৬টা ১৮ মিনিটে কাবুলে আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে জওয়াহিরির। এর পরই টেলিভিশনে জওয়াহিরির মৃত্যুর খবর নিয়ে বক্তৃতা দেন বাইডেন।

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...