Wednesday, April 1, 2026

কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও

Date:

Share post:

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ইতিহাস। লন বলে সোনার পদক জয় ভারতের (India)। বার্মিংহামে ইতিহাস গড়লেন লাভলি চৌবে, রূপারানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি শইকিয়া। চার কন্যার হাত ধরে লন বোলে সোনা জিতল ভারত। লন বোলে সোনা জয়ের ঘণ্টাখানেক পরে আরও একটি সোনা জেতে ভারত। সোনা জেতে ভারতের পুরুষ টেবল টেনিস দল।

কমনওয়েলথ গেমসে লন বোল এই ইভেন্টে এর আগে কোনওদিন সোনা তো দূরের কথা, কোনও পদক পায়নি ভারত। চতুর্থ স্থানই ছিল সেরা পারফরম্যান্স। এদিন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে হারানোর সঙ্গে সঙ্গেই সেই পরিসংখ্যান মুছে দিয়ে ইতিহাস গড়লেন লাভলিরা।

ফাইনালের শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা। একটা সময় তো ৮-২ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন লাভলিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও হাল না ছেড়ে ১৪ রাউন্ডের শেষে ১৫-১০ পয়েন্টে ফের লিড নেয় ভারত। তারপর শেষ রাউন্ডে আরও দু’পয়েন্ট আদায় করে সোনা ছিনিয়ে নেন লাভলি-পিঙ্কিরা।

এদিকে, লন বোলে সোনা জয়ের ঘণ্টাখানেক পরে আরও একটি সোনা জিতল ভারত। এবার সোনা জিতল ভারতের পুরুষ টেবল টেনিস দল। মঙ্গলবার ফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নেন ভারতের ছেলেরা।  ৩-০ গেমে ডাবলস ম্যাচ জিতে ফাইনালের শুরুটা  করেছিলেন হরমিত দেশাই ও জি সাথিয়ান। কিন্তু প্রথম সিঙ্গলস ম্যাচে ১-৩ গেমে হেরে যান বর্ষীয়ান ভারতীয় তারকা শরৎ কমল। যদিও দ্বিতীয় সিঙ্গলস ৩-১ গেমে জিতে ভারতীয় দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সাথিয়ান। এরপর তৃতীয় সিঙ্গলসেও সিঙ্গাপুরের খেলোয়াড়কে ৩-০ গেমে উড়িয়ে সোনা জয় নিশ্চিত করেন হরমিত।

আরও পড়ুন:ডার্বি নিয়ে মোহনবাগানকে খোঁচা লাল-হলুদ কর্তার, ক্লাবের ওপর সমর্থকদের ভরসা রাখতে বললেন বিনো জর্জ

 

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...