Monday, March 9, 2026

স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী

Date:

Share post:

এবার রাজ্যের স্কুলে স্কুলে গড়ে উঠবে ‘জয় হিন্দ’ বাহিনী। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই বাহিনী গড়ে তোলা হবে। মঙ্গলবার, এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বারাকপুর (Barakpur), কলকাতা (Kolkata), জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বাহিনীর এই চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। ওই এলাকার প্রতিটা স্কুলে (School) বাধ্যতামূলকভাবে এই বাহিনী গঠন করতে হবে। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নানা ধরনের কর্মসূচির পাশাপাশি সেবামূলক কাজ, বাল্যবিবাহ, পণপ্রথার মত বিভিন্ন সামাজিক কুপ্রথা রুখতেও ‘জয় হিন্দ’ বাহিনীর সদস্যদের কাজে লাগানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গেও বাহিনীর সদস্যরা সহযোগিতা করবেন। এজন্য কলকাতা ও রাজ্য পুলিশের তরফ থেকে ‘জয় হিন্দ’ বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জেলায় জেলায় ‘জয় হিন্দ’ বাহিনী গঠন ও পরিচালনার বিষয়টি দেখাশোনা করার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ জন সচিবের একটি কমিটিও গঠন করা হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তরুণ প্রজন্মকে তাঁর ভাবধারায় উদ্বুদ্ধ করতে পড়ুয়াদের নিয়ে জয় হিন্দ বাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ অগাস্ট ৭৫তম স্বাধীনতা দিবসে এই বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

গত ২৩ জানুয়ারি রেড রোডের অনুষ্ঠান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণে জয় হিন্দ বাহিনী গঠনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের। আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব। সব জেলার ছেলে-মেয়েদেরই এর অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের উন্নততর মানুষ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে এবং আজাদ হিন্দ ফৌজের যে বাহিনী তৈরি করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু – সেই ধরনের পোশাকই আমরা ব্যবহার করব। যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান উভয়ই আগামী প্রজন্ম মনে রাখতে পারে, স্মরণ করতে পারে।”

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে পড়ুয়াদের বিকাশ ঘটানো, তাঁদের মানসিক ও শারীরিকভাবে আরও উন্নত করতেই এই জয় হিন্দ বাহিনী গঠন করা হচ্ছে। রাজ্যের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেওয়ার কাজ করবে এই বাহিনী।

আরও পড়ুন- ঝাড়খণ্ডে সরকার ফেলার গেরুয়া ষড়যন্ত্র, হিমন্তের সঙ্গে মিলে ঘুঁটি সাজাচ্ছেন বাংলার বিজেপি নেতা!

spot_img

Related articles

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...

ম্যাচের আগে প্রিয়জনের মৃত্যু সংবাদ, শোক চেপেই ফাইনালে জ্বলে উঠলেন ঈশান

শোকের ক্ষত বুকে নিয়েই বিশ্বকাপ জয় ঈশান কিষাণের(Ishan Kishan)। বিশ্বকাপ ফাইনালের ( T20 World Cup Final) আগে এক...