Tuesday, June 23, 2026

ঝাড়খণ্ড-যোগে সিআইডি-র জালে ব্যবসায়ী মহেন্দ্র, অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় এসএসকেএমে

Date:

Share post:

ঝাড়খণ্ডের (Jharkhand) ৩ কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার লালবাজারের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল (Mahendra Agarwal)। বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে ভবানী ভবনে (Bhawani Bhawan) নিয়ে যান সিআইডির (CID) আধিকারিকরা। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহেন্দ্র। হুইল চেয়ারে তাঁকে ভবানী ভবনের বাইরে নিয়ে আসেন সিআইডি আধিকারিকরা। এরপরই মহেন্দ্রকে চিকিৎসার জন্য এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ীর মেডিক্যাল চিকিৎসার পরই তাঁর অসুস্থতার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়কদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সিআইডির গোয়েন্দারা পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস ও বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এরপর বিবাদী বাগের বিকানের বিল্ডিংয়ের অফিস থেকে মঙ্গলবার উদ্ধার হয়েছে ৩৪৭৭০০ টাকা ও ২৫০টি রুপোর কয়েন। মিলেছে কয়েকটি ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট ও হার্ড ডিস্ক। মঙ্গলবার সিআইডির গোয়েন্দাদের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান চালায় হেয়ার স্ট্রিট থানার পুলিশও।

তবে সিআইডি আধিকারিকরা মনে করছেন এই গোটা ঘটনার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার হয়েছে। টাকা উদ্ধারের প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। গত শনিবার সন্ধেয় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। কোথা থেকে এল এত নগদ টাকা? তার কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত বিধায়করা। এরপর সিআইডির তদন্তে উঠে আসে মহেন্দ্র আগরওয়ালের নাম। সেই সূত্র ধরে মঙ্গলবার বিকানের বিল্ডিংয়ে হানা দেয় সিআইডির আধিকারিকরা।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...